সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: ক্যানিং :: সোমবার ১৬,ফেব্রুয়ারি :: কাক ভোরে দুষ্কৃতিদের হাতে ক্ষত বিক্ষত হয়ে কোন রকমে পালিয়ে প্রাণে বাঁচলো এক বছর পনেরো বয়সের কিশোর।
চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ভোরে ক্যানিংয়ের মাতলা সেতু সংলগ্ন এলাকায়। গুরুতর জখম কিশোর সাবির সরদার ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় সুত্রে জানা গিয়েছে, ওই কিশোরের বাড়ি গোসাবা থানার অন্তর্গত পাঠানখালি এলাকা। সেখান থেকে হেঁটে মাতলা ব্রীজের দিকে যাচ্ছিল অটো ধরে বাসন্তী থানার অন্তর্গত আমঝাড়ার ধুঁড়ি বাজার সংলগ্ন মামার বাড়িতে যাওয়ার জন্য।মাতলা ব্রীজের কাছে ওই কিশোর কে একা পেয়ে দুই দুষ্কৃতি তাকে ঘিরে ধরে।
টাকা পয়সা চায় দিতে না পারায় তাকে বেধড়ক মারধর করে। পরে একশো টাকা বের করে দেয়। তারপর ও দুই দুষ্কৃতি ওই কিশোর কে বেধড়ক মারধর করার পাশাপাশি তার শরীরের একাধিক জায়গায় ক্ষতবিক্ষত করে দেয়। রক্ত ঝরতে থাকে। চিৎকার করে কান্নাকাটি শুরু করলে দুষ্কৃতিরা পালিয়ে যায়।

