নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কানাইপুর :: বুধবার ১,এপ্রিল :: কানাইপুর অঞ্চলে আজ সন্ধায় প্রচার ছিলো মীনাক্ষীর।সেই প্রচার শেষ হওয়ার পর এই ঘটনা। আদর্শনগরের সিপিএম কর্মি সুশীল দাস মদ্যপদের বাড়ির সামনে থেকে সরে যেতে বলায় তার উপর চড়াও হয়ে মারধোর করা হয়।
সুশীল দাসের ছেলে সঞ্জীব দাস বাড়ি ফিরলে তাকেও বাড়িতে ঢুকে মারা হয় বলে অভিযোগ।খবর পেয়ে কানাইপুর ফাঁড়ির পুলিশ কেন্দ্রীয় বাহিনী পৌঁছায়।
আহত দুইজনকে কানাইপুর হাসপাতালে নিয়ে যাওয়ায় হয়। সেখান থেকে তাদের আর জি কর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।
কানাইপুর ফাঁড়ির সামনে জড়ো হয় সিপিএম কর্মি সমর্থকরা। বিক্ষোভ দেখাতে থাকে। অভিযোগ যারা মারধোর করেছে তারা টোটো চালক তৃনমূল করে। তৃনমূল যদিও অস্বীকার করেছে।

