নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কালনা :: শুক্রবার ৬,মার্চ :: পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুজনের। জানা গিয়েছে মৃতরা হলেন কিরণ মাঝি বয়স ১৯ বছর। বাড়ি পূর্ব বর্ধমান জেলার কালনা থানার অন্তর্গত সারঘড়িয়া এলাকায়। অপরজন দয়াময় দাস বয়স৫৮বছর,বাড়ি কালনা থানার নাগরগাছি এলাকায়।।
রাতে সাইকেল নিয়ে দয়াময় দাস বুলবুলিতলার দিকে যাচ্ছিলেন, আটঘরিয়া কোল্ড স্টোরেজের কাছে একটি বাইকে থাকা তিনজন আরোহী তাকে ধাক্কা মেরে দেয়। বাইক চালক কিরণ মাঝিরও মৃত্যু হয় ঘটনায়।
অপরদিকে সাইকেল আরোহী দয়াময় দাসের মৃত্যু হয় কালনা হসপিটালে। ঘটনায় বাইকে থাকা আর দুজন আহত হয়ে কালনা মহকুমা হসপিটালে চিকিৎসাধীন।

