কালবৈশাখীর পূর্বাভাস শনিবারও! ৬০ কিমি বেগে ঝড় হতে পারে ছয় জেলায়, সঙ্গে বজ্রপাত ও বৃষ্টি, চলবে কত দিন?

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: রবিবার ২৯,মার্চ :: হাওয়া অফিস জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে তার উচ্চতা ০.৯ কিলোমিটার।

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় রাত ১২টার পর লাল সতর্কতা জারি করা হয়েছিল। দুর্যোগের কারণে কলকাতা বিমানবন্দরে সময়ে অবতরণ করতে পারেনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিমানও। প্রায় ৫৫ মিনিট সেটি আকাশে চক্কর কেটেছে।

শেষ পর্যন্ত রাত ১টা ২০ মিনিট নাগাদ শাহ কলকাতায় নামেন। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবারও শহরে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া।

এ ছাড়া, উত্তর-পশ্চিম বিহার থেকে মণিপুর পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। তা ঘূর্ণাবর্তের উপর দিয়ে গিয়েছে। এর প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে স্থলভাগে। তাই বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen + fifteen =