কুশমন্ডি বিধানসভা কেন্দ্রের করঞ্জি অঞ্চলের মান্দাহার বুথে রাজনৈতিক পালাবদলের ছবি স্পষ্ট হয়ে উঠল

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কুশমন্ডি :: মঙ্গলবার ২৪,মার্চ :: দক্ষিণ দিনাজপুর জেলার ৩৭ নম্বর কুশমন্ডি বিধানসভা কেন্দ্রের করঞ্জি অঞ্চলের মান্দাহার বুথে রাজনৈতিক পালাবদলের ছবি স্পষ্ট হয়ে উঠল।

তৃণমূল কংগ্রেস ও সিপিএম ছেড়ে প্রায় ১৫০ জন কর্মী বিজেপিতে যোগদান করেছেন বলে জানা গেছে। এই যোগদানকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট রাজনৈতিক চাঞ্চল্য তৈরি হয়েছে।

রবিবার আয়োজিত যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির সভাপতি স্বরূপ চৌধুরী এবং কুশমন্ডি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তাপস চন্দ্র রায়।

এছাড়াও উপস্থিত ছিলেন দলের একাধিক নেতা ও কর্মীরা। নতুন যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে দলে স্বাগত জানানো হয়।

স্থানীয় সূত্রে খবর, বিগত সময়ে তৃণমূল পরিচালিত বোর্ড থাকাকালীন এলাকায় প্রত্যাশিত উন্নয়ন হয়নি বলে অভিযোগ উঠেছে। সেই অসন্তোষ থেকেই বহু সক্রিয় কর্মী তৃণমূল ও বাম শিবির ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন।

বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, আগামী দিনে এই যোগদানের সংখ্যা আরও বাড়তে পারে, যা নির্বাচনের আগে তাদের সংগঠনকে আরও শক্তিশালী করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − fourteen =