কৃষ্ণনগর উত্তর কেন্দ্রে তৃণমূলের প্রার্থী বদল। প্রার্থী হলেন মহুয়া ঘনিষ্ঠ সোমনাথ দত্ত

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কৃষ্ণনগর :: শনিবার ১১,এপ্রিল :: অবশেষে কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী বদল। প্রার্থী হিসেবে মনোনীত হলো সংসদ মহুয়া মৈত্র ঘনিষ্ঠ সোমনাথ দত্ত।

মনোনয়ন জমা দেওয়ার শেষদিনে হঠাৎই সোমনাথ দত্তকে তৃণমূল কংগ্রেসের হয়ে মনোনয়ন জমা দিতে দেখা যায়। যা নিয়ে অনেকের মনে প্রশ্ন দানা বাঁধে।

আজ সে বিষয়টি অবশেষে চূড়ান্ত হলো। যাকে দল ঘোষণা করেছিল সেই অভিনব ভট্টাচার্য পেশায় একজন ঠিকাদার। সরকারি বিভিন্ন ঠিকাদারি ব্যবসার সাথে সে জড়িত। এই মুহূর্তে প্রার্থী হতে হলে সরকারের সাথে যাবতীয় যে সমস্ত বরাত তা নিয়মানুযায়ী বাতিল করতে হবে।

সেই জটিলতার কারণেই সম্ভবত তার মনোনয়নপত্রে জটিলতা দেখা দেওয়ায় অবশেষে সোমনাথ দত্তই কৃষ্ণনগর উত্তর কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হিসেবে বিবেচিত হতে চলেছে। বাতিল হয়ে গেল আবার উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অভিনব ভট্টাচার্যের মনোনয়ন।

পেশায় আইনজীবী সোমনাথ দত্ত সাংসদ মহুয়া মৈত্রের অতন্তু ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। মহুয়া মৈত্র যখন আম আদমি সিপাহি নামে দলে ছিলেন তখন থেকে সোমনাথ দত্ত তার ছায়াসঙ্গী। পৌরসভা নির্বাচনে কৃষ্ণনগর পৌরসভায় নির্দলের কাছে পরাজিত হয়েছিল সোমনাথ।

অবশেষে কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্র থেকে সোমনাথ দত্তই এবার তৃণমূলের হয়ে লড়াই করতে চলেছে বলে এক সাংবাদিক সম্মেলন করে একথা জানান কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের সাংসদ তথা কৃষ্ণনগর সাংগঠনিক তৃণমূল সভাপতি মহুয়া মৈত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − 9 =