নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কৃষ্ণনগর :: শুক্রবার ২৭,ফেব্রুয়ারি :: রাজ্যের বিভিন্ন কোর্টে ই উড়ো মেইলে হুমকি ও বোমাতঙ্কের জেরে হাই এলার্ট জারি করা হয়েছে। একই সাথে রাজ্যের বিভিন্ন আদালত চত্বরে চলছিল কয়েকদিন যাবত চিরুনি তল্লাশি ও নাকা চেকিং।
ঠিক একইভাবে নদিয়ার কৃষ্ণনগর জেলা আদালত চত্বরে আজ শুরু হয় তল্লাশি অভিযান। কৃষ্ণনগর জেলা আদালতের বিভিন্ন জনবহুল জায়গায় স্লিপার ড্গ দিয়ে জলে তল্লাশি একই সাথে মেটাল ডিটেক্টর দিয়ে আদালত চত্বরে বিশেষ বিশেষ জায়গায় তল্লাশি অভিযান চালানো হয়।
আদালত চত্বরে আসা সাধারণ মানুষের বাইক থেকে শুরু করে বাইকে রাখা বিভিন্ন ব্যাগে স্নিপার ডগ দিয়ে তল্লাশি চালানো হয়েছে। যদিও এদিন তল্লাশি চালাতে এসে আধিকারিকরা এ বিষয়ে কোন মুখ খুলতে চাননি। এটি স্বাভাবিকভাবেই রুটিন মাফিক তল্লাশি বলেই জানিয়েছেন।

