নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: বৃহস্পতিবার ১৯,মার্চ :: কোতুলপুর বিধানসভার বিজেপি প্রার্থী ঘোষণা হতেই প্রচার শুরু বাঁকুড়ার জয়পুরে। উচ্ছ্বাসে ফেটে পড়ল বিজেপি কর্মীরা |
গলায় ফুলের মালা পরিয়ে মিষ্টি মুখ করে প্রচার শুরু আর সেই প্রচার শুরু হওয়ার আগেই নিজের নামের দেওয়াল লিখে জয়পুরে প্রচার শুরু বিজেপি প্রার্থী লক্ষীকান্ত মজুমদারের।
গতবার ২০২১ বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী বিপুল ভোটে জয়লাভ করে, তাই জেতা সিট সময় নষ্ট করতে নারাজ বিজেপি। তাই নাম ঘোষণা হতেই কোমর বেঁধে প্রচারে নেমে গেলেন বিজেপি কর্মীরা।
কর্মীদের চোখে মুখে আনন্দের ছবি বিপক্ষ দলের প্রার্থী যেই হোক না কোন পাত্তা দিতে নারাজ ১০০% জেতা নিয়ে আশাবাদী বিজেপি প্রার্থী লক্ষীকান্ত মজুমদার।

