খড়গপুরে রাম নবমীর আখড়ায় দিলীপ ঘোষ

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: খড়্গপুর :: রবিবার ২২,মার্চ :: কয়েকদিন পর রামনবমীর উৎসব! তার আগে রাম ভক্তদের নিয়ে খড়গপুরে আখড়ায় মাতলেন দিলীপ ঘোষ। পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত খড়গপুর শ্যাম বাবার মাঠে রাম নবমীর আখড়া প্রশিক্ষন শিবির অনুষ্ঠিত হয়।

এই শিবিরে বিজেপির খড়গপুর সদরের প্রার্থী দিলীপ ঘোষ যোগ দেন এবং লাঠিও ঘোরান বেশ কিছুক্ষণ। শিবিরে ওস্তাদ থেকে এখনকার ছেলে-মেয়েরাও লাঠি ঘুরিয়ে অভ‍্যাস করেন। দিলীপ ঘোষ বলেন প্রতি বছর খড়গপুরে রাম নবমীর আখড়ার আগে সমস্ত আখড়াকে একদিন অভ‍্যাসের জন‍্য আমরা ডাকি।

এবারও তাই হয়েছে, শ‍্যামবাবা মাঠে খড়গপুরের সব আখড়াকে ডেকে ছিলাম, যারা পুরানো ওস্তাদ আছে তাদেরও ডেকে ছিলাম। যারা লাঠি খেলেন তাঁরা সবাই এসেছিলেন অভ‍্যাসের জন‍্য।

দিলীপ ঘোষ আরও বলেন খড়গপুরে রাম নবমী খুব বিখ‍্যাত। খুব উৎসাহের সঙ্গে এখানে রামনবমী উদযাপন করা হয়।

রাম নবমীর দিন প্রচুর মানুষ রাস্তায় নামেন, এটা খড়গপুরের পরম্পরা। এই আখড়ার গুরুত্ব প্রাচীন কাল থেকে আছে। আখড়া মানে লাঠি শুধু খেলা নয় । অযোধ‍্যাতে গেলে দেখতে পাবেন সাধু-সন্তদের আখড়া। এই সাধু-সন্তরা বিভিন্ন ভাবে সমাজের সেবা করেন।

রাম নবমীর দিন খড়গপুরের যুবরা তাদের কব্জির জোর দেখাবেন আখড়ায়। এদিন একেবারে পুরানো ছন্দে, খোশ মেজাজে দেখা গেল দিলীপ ঘোষকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight − 8 =