খড়িবোনা গ্রাম পঞ্চায়েতের , তিনজন রানিং মেম্বার তারা তাদের দলবল নিয়ে প্রায় প্রায় ৫০০ পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন ।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ভগবানগোলা :: রবিবার ২২,ফেব্রুয়ারি :: বিশাল ভাঙ্গন বিধানসভা নির্বাচনের আগে বিরোধী শিবিরে । আখেরীগঞ্জ গ্রাম পঞ্চায়েত এবং খড়িবোনা গ্রাম পঞ্চায়েতের , তিনজন রানিং মেম্বার তারা তাদের দলবল নিয়ে প্রায় প্রায় ৫০০ পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন ।

আজ ভগবানগোলার বিধায়ক রিয়াত হোসেন সরকার , এবং ব্লক সভাপতি গোলাম সাদীয়ার, আখেরীগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান সাহিন শেখ এবং তৃণমূল নেতৃত্বের হাত ধরে, এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হলো রানীতলার দলীয় কার্যালয়ে ।
এই যোগদানের ফলে, তৃণমূল কংগ্রেসের , অনেকটাই শক্তি বৃদ্ধি ঘটল ভগবানগোলা ২ নম্বর ব্লক এলাকায় । এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষজ্ঞ মহল ।

এছাড়াও আজকের এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্লকের সহ-সভাপতি মাসাদুল খান ,স্বপন অধিকারী, সহকারী সভাপতি মিজানুল হক ও আরো অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × three =