নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: খড়্গপুর :: সোমবার ২৩, মার্চ :: মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে দিলীপ ঘোষ বলেন এখানকার আইসি আমাদের কর্মীদের উঠিয়ে নিয়ে গিয়ে থানাতে বলছে তৃণমূলের সাথে কাজ করো না হলে চার তারিখের পরে গুলি মেরে দেবো। কতগুলো গুলি আছে তোর কাছে। গুলি দেখেছো আওয়াজে প্যান্ট ভিজে যাবে।
তুমি দিলীপ ঘোষ কে গুলি দেখাচ্ছ রাস্তায় ধরে ওঠাবো, পটকাবো। আমি বলছি অনেক বড় বড় গুন্ডা দেখেছি এই খড়্গপুরে চোখে চোখ রেখে কথা বলেছি।
এরা তৃণমূলের নেতারা গুন্ডা মাফিয়াদের চামচাগিরি করে জিতেছে। এখনো এদের সাথে নিয়ে চলছে। দিলীপ ঘোষ এদের চোখে চোখ রেখে কথা বলেছে আগেও করব।
বুক চওড়া করে থাকবো কতগুলি বন্ধুক কাছে দেখবো। এইসব দাদাগিরি আমাদের দেখাবেনা। খড়্গপুরের সাধারণ মানুষ এই জন্য দিলীপ ঘোষ কে জিতিয়েছিল সমস্ত গুন্ডাদের হিসাব কিতাব সমান করেছিলাম। আগামী দিনে এমন হিসাব করব হিসেব মিলাতে পারবে না।

