নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: রবিবার ৮,মার্চ :: পূর্ব মেদিনীপুর জেলার খেজুরী বিধানসভার অন্তর্গত বীর বন্দর বাজারে তৃণমূল কংগ্রেসের একাধিক ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ উঠল একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে।
তৃণমূল নেতৃত্বের দাবি, গভীর রাতে অন্ধকারের সুযোগ নিয়ে বাজারের বিভিন্ন প্রান্তে থাকা দলীয় পতাকা ও ব্যানার ছিঁড়ে নষ্ট করে দেওয়া হয়। সকালে বিষয়টি নজরে আসতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় তৃণমূল কর্মীরা।
তাদের অভিযোগ, এই ঘটনার নেপথ্যে বিরোধী রাজনৈতিক দলের মদতপুষ্ট দুষ্কৃতীদের হাত রয়েছে। যদিও বিরোধীদের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে।
ঘটনার প্রতিবাদে খেজুরীর বীর বন্দর এলাকায় একটি বিশাল প্রতিবাদ মিছিল বের করে তৃণমূল কংগ্রেস।
মিছিলে উপস্থিত কর্মী-সমর্থকরা ঘটনার সঙ্গে যুক্ত দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে স্লোগান দেন। তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে জানানো হয়েছে, এলাকায় শান্তি নষ্ট করতেই পরিকল্পিতভাবে এই ধরনের প্ররোচনা দেওয়া হচ্ছে।

