গভীর রাতে দোকানে ভয়াবহ আগুন, সিলিন্ডার বিস্ফোরণে ছড়ালো আতঙ্ক।গভীর রাতে দোকানে ভয়াবহ আগুন, সিলিন্ডার বিস্ফোরণে ছড়ালো আতঙ্ক।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শান্তিপুর :: সোমবার ২,মার্চ :: রবিবার গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী থাকল নদিয়ার শান্তিপুর থানার মোড় সংলগ্ন অদ্বৈত সড়ক এলাকা। একটি চা-রুটির দোকান থেকে সূত্রপাত হওয়া এই আগুন দ্রুত ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে খবর, প্রতিদিনের মতো কাজ শেষে দোকান বন্ধ করে বাড়ি চলে গিয়েছিলেন মালিক। প্রাথমিক অনুমান, দোকানের উনুনে জ্বলন্ত কয়লা বা আগুনের ফুলকি অবশিষ্ট ছিল। সেখান থেকেই গভীর রাতে আগুনের সূত্রপাত ঘটে।

মুহূর্তের মধ্যে আগুন ভয়াবহ রূপ নেয়, যখন দোকানের ভেতরে থাকা একটি ছোট গ্যাস সিলিন্ডার বিকট শব্দে ফেটে যায়। আগুনের লেলিহান শিখা দেখে আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসী। খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন।

স্থানীয় বাসিন্দা ও দমকল কর্মীদের যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। সিলিন্ডার বিস্ফোরণের ফলে দোকানটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে রাতে দোকান বন্ধ থাকায় বড়সড় কোনো প্রাণহানি ঘটেনি। পুলিশ ও দমকল বাহিনী আগুনের প্রকৃত কারণ খতিয়ে দেখছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 + 8 =