নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বুদবুদ :: শনিবার ১৪,মার্চ :: ভোট ঘোষনার আগেই বিধায়কের দুর্নীতিগ্রস্ত বিষয় নিয়ে ব্যানার ও পোষ্টার ,পূর্ব বর্ধমান জেলার বুদবুদ থানার চাকতেঁতুল এলাকায় গলসি বিধানসভার বিধায়ক নেপাল ঘড়ুই -এর বিরুদ্ধে ব্যানার ও পোস্টার পড়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে।
এলাকার বাসিন্দারা দেখতে পান, রাতের অন্ধকারে কে বা কারা বিভিন্ন জায়গায় একাধিক পোস্টার ও ব্যানার টাঙিয়ে দিয়েছে। পোস্টারগুলিতে লেখা ছিল— “দুর্নীতিগ্রস্ত, তোলাবাজ বিধায়ক নেপাল ঘরুই হটাও, গলসি বিধানসভা বাঁচাও”।
এই পোস্টার ঘিরেই এলাকায় শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। পোস্টারগুলিতে দাবি করা হয়েছে যে এটি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দেওয়া হয়েছে, যদিও বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র চাপানউতোর।
বিজেপি মুখপাত্র ডক্টর শান্ত রুপ দে তিনি বলেন, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূলের বিধায়কদের নিয়ে যে অসন্তোষ তারই উদাহরণ গলসি বিধানসভা।
সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেসকে প্রত্যাখ্যান করছে। আগামী নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পিঠ দেওয়ালের ঠেকে গেছে তারই নিদর্শন এটা।
শুধু গলসি বিধানসভা বলে নয়, পশ্চিমবাংলায় প্রতিটা বিধানসভায় তৃণমূলের যেই প্রার্থী হোক তিনি হারবেন।

