নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কেশপুর :: বৃহস্পতিবার ২৬,ফেব্রুয়ারি :: সাম্প্রতিক কালে প্রত্যেকদিন সন্ধ্যেবেলা হলেই এলাকায় চোর পড়ছে, এই গুজব রটছে প্রায়শই।
এই ধরনের একটি ভিডিও ওই ব্যক্তি একটি হোয়াটস্যাপ গ্রুপে ও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে। সেই হোয়াটস্যাপ গ্রুপটি তৈরি কেশপুর থানার পুলিশ ও হসপিটালের অ্যাম্বুলেন্স চালকদের নিয়ে।
ভিডিও ছড়ানোর গুজবে যাকে তুলে নিয়ে গিয়ে পুলিশ মারধর করেছে বলে অভিযোগ তিনিও একজন অ্যাম্বুলেন্স চালক। উক্ত অ্যাম্বুলেন্স চালকের নাম আজিজুল ইসলাম, বাড়ি কেশপুর ব্লকের অন্তর্গত ১২ নম্বর অঞ্চলের দোগাছিয়া গ্রামে।
তিনি ওই ভিডিওটি গ্রুপে পোস্ট করেছিলেন বলে পুলিশ তাকে তুলে নিয়ে গিয়ে মারধর করেছে।তারপর তাকে ছেড়ে দেওয়া হয়, বাড়িতে তিনি অসুস্থ হয়ে পড়েন।
গ্রামের লোকজনেরা তাকে একটি এম্বুলেন্সে রেখে রাস্তার উপর দাঁড়িয়ে বিক্ষোভ দেখাচ্ছে। পরিবারের লোকজনদের দাবি, পুলিশ কেন এই ধরনের ঘটনা ঘটাবে।
কেশপুর মেদিনীপুর রাজ্য সড়কের ওপর দীর্ঘ অঞ্চলে বিক্ষোভ। পুলিশ গেলে তাদের সাথে মুখোমুখি বচসা শুরু হয় বিক্ষোভকারীদের সাথে।
এলাকায় তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি গেলে তাকেও হটিয়ে দেন। ঘটনাস্থলে এসে পৌঁছেছে প্রচুর পুলিশ বাহিনী। এখনো রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছে গ্রামবাসীরা।

