গোবরডাঙ্গা স্টেশন বাজারে আগুন – ঘটনাস্থলে দমকলের পাঁচটি ইঞ্জিন

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: মঙ্গলবার ১০,মার্চ ::   আজ ভোরে গোবরডাঙ্গা স্টেশন বাজারের আগুন লেগেছে। একটি ইঞ্জিন ঘটনাস্থলে রয়েছে কিন্তু জল কম থাকার জন্য আবার ইঞ্জিন জল আনতে গিয়েছে। আগুনের ফলে তিন থেকে ১৫টির উপরে দোকান ভস্মিভূত।
আগুন এখনো জ্বলছে ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন। তবে কিন্তু কি কারণে আগুন লেগেছে তা পরিষ্কার নয়। দমকলের কর্মীরা আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছেন সেই সঙ্গে সাধারণ মানুষও বিভিন্ন জায়গা থেকে জল এনে আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছে।
ঘটনার কথা শোনার সঙ্গে সঙ্গে গোবরডাঙ্গা পৌরসভার পৌরপ্রধান শঙ্কর দত্ত চলে আসেন। তিনি দমকল এবং প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখে আরো দমকলের ইঞ্জিন আনা তদ্বির করছেন।
এক নম্বর প্লাটফর্মে থেকে যেহেতু লোকাল ট্রেন ছাড়া অন্যান্য ট্রেন চলাচল করে না। এবং দুই , তিন নম্বর প্লাটফর্ম আগুনের থেকে  দূরে থাকায় ট্রেন চলছে তবে ধীর গতিতে।
কিছুক্ষণ আগে হাবরা থেকে দমকলের আরো একটি ইঞ্জিন এসেছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য দমকলের পাঁচটি ইঞ্জিন রয়েছে। আগুন কিছুটা আয়ত্তে। ক্ষতিগ্রস্তদের সমস্ত দিক পাশে থেকে সহযোগিতার জন্য পৌরপ্রধান আশ্বাস দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − 6 =