নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: শনিবার ৭,মার্চ :: মোমবাতির আগুনে ঘুমন্ত অবস্থায় গায়ের কাপড়ে আগুন লেগে অগ্নিদগ্ধ হলো শুক্রবার রাতে এক প্রাপ্তবয়স্ক আদিবাসী মহিলা। যার নাম রবি মুর্মু বয়স আনুমানিক ৫১বছর,বাড়ি বর্ধমানের বড়নীলপুর আর্যপল্লী এলাকায়।
তড়িঘড়ি তাকে চিকিৎসার জন্য এলাকার বাসিন্দারা একত্রিত হয়ে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়।
আহত রবি মর্মুর মেয়ে শেফালি মুর্মু জানান ঘরে একাই ছিল তার মা, বারান্দায় শুয়েছিলো, তার গায়ে মশারি জড়ানো ছিল, হঠাৎ করেই ঘরে জলন্ত মোমবাতির আগুনে তার গায়ের কাপড়ে লেগে যায়।
তড়িঘড়ি এলাকার বাসিন্দারা একত্রিত হয়ে তার গায়ের আগুন জল দিয়ে নিভিয়ে দেয়, শুক্রবার রাতেই তাকে তড়িঘড়ি বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য। আহত মহিলার চিকিৎসা চলছে।

