চন্দ্রকোনায় হাতির আক্রমণে মৃত এক, নির্বিকার বনদপ্তর

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: চন্দ্রকোনা :: রবিবার ১,মার্চ :: আবারও হাতির আক্রমণে মৃত্যু হল চন্দ্রকোনায়। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ২ নং ব্লকের অন্তর্গত ধামুকুড়ার জঙ্গল থেকে একটি বুনো হাতে বেরিয়ে স্থানীয় একজনকে আক্রমণ করে। ঘটনাস্থলেই মৃত্যু হয়েই ব্যক্তির।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম সৌরভ পালই, বয়স আনুমানিক ৩৫। ওই ব্যক্তি সকালবেলায় বাড়ির সামনে জমি দেখতে গিয়েছিলেন, ঠিক সেই সময় হাঁতিটি জঙ্গল থেকে বেরিয়ে এসে আক্রমণ করে। সুড়ে ধরে তাকে আছাড় দেয় এবং পায়ে করে চেপে দিয়ে চলে যায়।

স্থানীয়রা তারপরে গিয়ে দেখে তার মৃত্যু হয়েছে। খবর দেওয়া হয়েছে পুলিশে। এলাকার মানুষ আতঙ্কে রয়েছে। বারবার হাতি যখন তখন আচমকায় বেরিয়ে পাড়া ঘরে ঢুকে পড়ছে। তারপরও বনদপ্তর কোন পদক্ষেপ গ্রহণ করছে না বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five − five =