নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মাথাভাঙ্গা :: বৃহস্পতিবার ২,এপ্রিল :: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬ । চলছে জোর কদমে প্রস্তুতি। দিকে দিকে চলছে বিভিন্ন প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল মাথাভাঙ্গাতে শুরু হয়েছে নমিনেশন পর্ব আজকে মাথাভাঙ্গা এস ডি ও অফিসে মনোনয়ন দাখিল করলেন।
মাথাভাঙ্গা বিধানসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী খগেন চন্দ্র বর্মন এবং শীতলকুচি কেন্দ্রের সিপিআইএম প্রার্থী অধিকারী ।
প্রসঙ্গত উল্লেখ্য একসময় বামফ্রন্টের শক্ত ঘাঁটি বলে পরিচিত ছিল মাথাভাঙ্গা বিধানসভা এবং শীতলকুচি বিধানসভা কেন্দ্র ২০১১ এর পরবর্তীতে পরিবর্তনের বামপন্থীদের ভোট অনেকাংশেই কমেছে।
অপরদিকে শক্তি বৃদ্ধি করেছে বিজেপি মাথাভাঙ্গা কেন্দ্রের বিধায়ক ছিলেন বিজেপির সুশীল রায়। তৃণমূল বিধায়ক ছিলেন বরেন চন্দ্র বর্মন । এই মুহূর্তে শাসক দল তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে চূড়ান্ত লড়াই থাকলেও বামপন্থীরা তাদের ভোট পুনরুদ্ধার এবং আসন উদ্ধারের জন্য প্রচার অভিযান শুরু করেছেন।
মনোনয়ন দাখিলের জন্য আজকে তারা বর্ণাঢ্য মিছিল নিয়ে মাথাভাঙ্গা শহরের বিভিন্ন অংশ পরিক্রমা করে এসডিও অফিসে মনোনয়নপত্র দাখিল করলেন।

