চুঁচুড়ায় প্রচারে ঝড় তুললেন সুবীর নাগ, চা-চক্রেই শুরু জনসংযোগ

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: চুঁচুড়া :: বৃহস্পতিবার ২৬,মার্চ :: চুঁচুড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুবীর নাগ বৃহস্পতিবার সকালে চা-চক্রের মাধ্যমে তাঁর নির্বাচনী প্রচার শুরু করেন। ২২ নম্বর ওয়ার্ডে আয়োজিত এই কর্মসূচিতে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সরাসরি কথা বলে তাঁদের সমস্যা ও দাবিদাওয়া শোনেন তিনি।

চা-চক্রকে কেন্দ্র করে এলাকায় অনানুষ্ঠানিক আলোচনার পরিবেশ তৈরি হয়, যেখানে রাস্তা, পানীয় জল, নিকাশি ও কর্মসংস্থানসহ বিভিন্ন বিষয় উঠে আসে। পাশাপাশি দেওয়াল লিখনের মাধ্যমেও প্রচার শুরু হয়। সুবীর নাগ জানান, মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগই তাঁর প্রচারের মূল লক্ষ্য।

তিনি আত্মবিশ্বাসের সঙ্গে দাবি করেন, এবারের নির্বাচনে প্রায় ৫০ হাজার ভোটে জয়ের লক্ষ্য নিয়েই তিনি এগোচ্ছেন। প্রচারের প্রথম দিনেই কর্মী-সমর্থকদের উৎসাহ ও সাধারণ মানুষের সাড়া এই কেন্দ্রের লড়াইকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে বলে মনে করছেন রাজনৈতিক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 + 12 =