নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: সিউড়ি :: বুধবার ৪,ফেব্রুয়ারি :: জমি জায়গাকে কেন্দ্র করে পুরোনো বিবাদের জেরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এল। উত্তপ্ত হলো সিউড়ি-২ ব্লক। ঘটনাস্থল দমদমা পঞ্চায়েতের বাঁশরা গ্রাম। দুপক্ষের মোট ৭ জন আহত হয়েছে।
তাদের চিকিৎসার জন্য নিয়ে আসা হয় সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। আহতদের একাংশের দাবি কাজল শেখ ঘনিষ্ট ব্লক সভাপতি নুরুল ইসলামের লোকজন তাদের মারধর করেছে। তারা অনুব্রত অনুগামী এহেসানুল হকের সমর্থক। আহতরা জানিয়েছে বাঁশরা গ্রামে নুরুলের লোকজন মিটিং করছিলো।
হঠাৎই তাদের ওপর আক্রমণ করে। যদিও নুরুল ইসলামের লোকজনের দাবি এই ঘটনায় রাজনীতির কোনো যোগ নেই। জমি জায়গা নিয়ে পারিবারিক বিবাদ। পুরনো শত্রুতার জেরে মারধর।

