নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাসনাবাদ :: রবিবার ৮,মার্চ :: সন্তু প্রামানিক রাতে কলকাতা থেকে ফিরে বাড়ি ফিরছিল ।
সেই সময় তার সম্পর্কে দাদা বিশ্বজিৎ প্রামানিক সহ তিনজন রাস্তায় সন্তুকে ধরে বেধড়ক মারধর করে । চিৎকার চেঁচামেচিতে এলাকার লোক এবং সন্তুর পরিবারের লোক ও ছুটে আসে ।
তখন বিশ্বজিৎ ও তার লোকজন সন্তুকে ছেড়ে দিয়ে চলে যায় । রক্তাক্ত অবস্থায় সন্তুকে উদ্ধার করে টাকি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে তার পরিবারের লোকজন । সেখানে তার চিকিৎসা চলছে । দোষীদের উপযুক্ত শাস্তির দাবি করছে সন্তু ও তার পরিবার । জমি বিবাদের জেরে এই মারধর বলে তাদের দাবি ।

