সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: ধুপগুড়ি :: রবিবার ২২,মার্চ :: শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হয়েছেন শঙ্কর ঘোষ। রবিবাসরীয় প্রচারে জনসংযোগে জোর দিলেন। এদিন শংকর ঘোষ শহরের বিভিন্ন ওয়ার্ডে ঘুরে সাধারণ মানুষের জনসংযোগ সারেন।
এদিন প্রচারে বেরিয়ে পথচলতি মানুষ, ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করেন তিনি। পাশাপাশি প্রচারের সময় ধর্মীয় ও সাংস্কৃতিক বার্তা তুলে ধরার দিকেও গুরুত্ব দেন।
রবিবারের এই প্রচার ঘিরে শহরের রাজনৈতিক মহলে তৈরি হয়েছে নতুন চর্চা, যা ভোটের আগে নির্বাচনী আবহকে আরও তীব্র করে তুলেছে।

