জলপাইগুড়িতে বিজেপির পরিবর্তন যাত্রায় উপস্থিত হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: জলপাইগুড়ি :: মঙ্গলবার ১০,মার্চ :: বিজেপির পরিবর্তন যাত্রায় উপস্থিত হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার সন্ধ্যায় শহরে অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন যাত্রায় অংশ নিয়ে দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ বাড়ান তিনি।

এদিন জলপাইগুড়ি শহরের কদমতলা এলাকায় দলীয় নেতৃত্ব ও কর্মীদের সঙ্গে পরিবর্তন যাত্রার রথে উঠে অংশ নেন শুভেন্দু অধিকারী। তাঁর আগমনকে ঘিরে এলাকায় উৎসাহ লক্ষ্য করা যায়। বহু বিজেপি কর্মী-সমর্থক রাস্তায় নেমে পরিবর্তন যাত্রাকে স্বাগত জানান এবং মিছিলের সঙ্গে পা মেলান।শুভেন্দু অধিকারীর উপস্থিতিকে কেন্দ্র করে এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল। জেলা পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও নিরাপত্তার দায়িত্বে মোতায়েন ছিলেন। গোটা কর্মসূচিকে কেন্দ্র করে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে নজরদারি বাড়ানো হয়।

পরিবর্তন যাত্রায় অংশ নেওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন, “উত্তরবঙ্গ দীর্ঘদিন ধরেই অবহেলিত। এই অঞ্চলের উন্নয়ন এবং মানুষের ন্যায্য অধিকার আদায়ের দাবিতেই বিজেপির পরিবর্তন যাত্রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 4 =