জাতীয় সড়ক পথ ধরে যাওয়ার পথে বেশ কিছু অসাধু ব্যবসায়ী সেই তেল চুরি করে অবৈধভাবে রমরমা কারবার চালাচ্ছে

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হলদিয়া :: বুধবার ১১,ফেব্রুয়ারি :: পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া পেট্রোকেমিক্যালসের পেট্রোলিয়াম জাত তেল রাজ্যের বিভিন্ন প্রান্তে ট্রাকে করে নিয়ে যাওয়া হয় ১১৬ নং জাতীয় সড়ক পথ ধরে যাওয়ার পথে বেশ কিছু অসাধু ব্যবসায়ী সেই তেল চুরি করে অবৈধভাবে রমরমা কারবার চালাচ্ছে বলে সূত্রের খবর।

এই নিয়ে হাইকোর্টে ইতিমধ্যেই মামলা দায়ের করা হয়েছে এবং জেলা পুলিশকে এই অবৈধ কারবার বন্ধের নির্দেশ দেয়া হয়েছে , তা সত্ত্বেও জেলার মধ্যে বেশ কয়েকটি জায়গায় অবৈধ তেল কাটিং এর কারবার চলছে

এমনই একটি অবৈধ তেল কাটিং এর কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। ঘটনাস্থলে আসে দমকলের দুটি ইঞ্জিন তবে কিভাবে আগুন লাগল তা জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 3 =