জামবনি-তে অবৈধ বালি পাচার রুখতে কড়া অভিযান পুলিশের,আটক ২টি বালি বোঝাই ট্রাক্টর, গ্রেফতার ২

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ঝাড়গ্রাম :: সোমবার ২৩,ফেব্রুয়ারি :: সীমান্তবর্তী এলাকায় বেআইনি বালি পাচার রুখতে কড়া নজরদারি চালাচ্ছে পুলিশ প্রশাসন। পরিবেশ ও সরকারি রাজস্ব রক্ষায় একাধিক জায়গায় বাড়ানো হয়েছে নাকা চেকিং। সেই তৎপরতার জেরেই বড় সাফল্য পেল ঝাড়গ্রাম জেলা পুলিশ।

ভিনরাজ্য ঝাড়খন্ড থেকে অবৈধভাবে বালি নিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশের সময় দুটি বালি বোঝাই ট্রাক্টর আটক করা হয়েছে। ঘটনাটি ঘটেছে জামবনি ব্লকের চিল্কিগড় গ্রাম পঞ্চায়েতের হিজলি এলাকায়। অভিযানে গ্রেফতার করা হয়েছে দুই চালককে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালানো হয়।

তল্লাশি চালিয়ে দেখা যায়, আটক ট্রাক্টর দু’টির কাছে বালি তোলার কোনও বৈধ অনুমতিপত্র বা চালান (সিও) ছিল না। এরপরই ট্রাক্টর দু’টি বাজেয়াপ্ত করা হয় এবং ঘটনাস্থল থেকেই দুই চালককে গ্রেফতার করা হয়। ধৃতদের নাম আদিত্য নায়েক ও রুপেন বেহারা। তাঁদের বাড়ি ঝাড়খন্ড রাজ্যের বহড়াগোড়া থানার অন্তর্গত মধুয়াবেড়া গ্রামে বলে পুলিশ জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty + sixteen =