নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: জামুড়িয়া :: বুধবার ৪,ফেব্রুয়ারি :: পশ্চিম বর্ধমান জেলার জামুরিয়ায় বনশাল পরিবারের বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর তল্লাশি অভিযানের সময় বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এই অভিযানটি বালি ব্যবসার সঙ্গে যুক্ত একটি তদন্তের অংশ বলে জানা গেছে।
সূত্রের খবর, তল্লাশি চলাকালীন ইডি আধিকারিকরা বাড়ির ভিতর থেকে একাধিক ব্যাগ উদ্ধার করেছেন, যেগুলিতে নোটের বান্ডিল ভরা ছিল। নগদের এই বড়সড় উদ্ধারে তদন্ত আরও গভীর হয়েছে বলে মনে করা হচ্ছে।
জানা গেছে, জেলার বালি ব্যবসা সংক্রান্ত আর্থিক অনিয়ম ও অর্থ পাচারের অভিযোগ খতিয়ে দেখতেই এই অভিযান চালানো হচ্ছে। অভিযানের সময় নিরাপত্তার স্বার্থে বাড়ির বাইরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়।
যদিও এখনও পর্যন্ত ইডির পক্ষ থেকে উদ্ধার হওয়া টাকার মোট অঙ্ক সম্পর্কে কোনও সরকারি বিবৃতি জারি করা হয়নি। তদন্ত প্রক্রিয়া চলছে এবং এই ঘটনার সঙ্গে যুক্ত অন্যান্য দিকও খতিয়ে দেখা হচ্ছে।

