নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাগদা :: শনিবার ১৪,মার্চ :: বছর কয়েক আগে মানুষের দাবি মেনে প্রসূতি বিভাগে সিজারিয়ান ব্যবস্থা চালু হলেও তা বিভিন্ন জটিলতার কারণে বন্ধ হয়েছিল। বনগাঁ হাসপাতাল দীর্ঘ ২২ কিমি দূরে হওয়ায় এই সিজারিয়ান ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়ায় মানুষের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছিল।
এবার বাগদার সাধারণ মানুষের সেই সমস্যার কথা মাথায় রেখে ফের চালু হলো সিজারিয়ান ব্যবস্থা। এর পাশাপাশি বিধায়ক তহবিলের টাকায় চালু হলো ডিজিটাল এক্সরে বিভাগ। যার সুবিধা হিসেবে বাগদার মানুষের এবার এক্সরের জন্য বনগাঁয় ছুটে যেতে হবে না।
তাই এই দুটি পরিষেবা হাসপাতালেই মিলবে ভেবে খুশির হাওয়া সাধারণ মানুষের মধ্যে। উল্ল্যেখ, এই জেলায় দেগঙ্গার পর ব্লকের দ্বিতীয় স্থানে বাগদা হাসপাতালে নতুন করে চালু হলো সিজার
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, জেনারেটর খারাপ হয়ে যাওয়ায় এবং চিকিৎসক কম থাকায় সিজারিয়ান ওয়ার্ড বন্ধ হয়ে গিয়েছিল। পঞ্চায়েত সমিতির তহবিল থেকে অর্থ বরাদ্দ করে প্রায় ছয় লক্ষ টাকা ব্যয়ে জেনারেটরের ব্যবস্থা করা হয়েছে ফলে এবার থেকে সপ্তাহে দুদিন সিজার হবে।
রোগীর প্রয়োজন বুঝে বনগাঁ হাসপাতাল থেকে চিকিৎসক সহ প্রয়োজনীয় সহযোগিতা করবেন বনগাঁ মহকুমা হাসপাতালে সুপার ডাঃ কৃষ্ণচন্দ্র বারুই।

