জেলায় প্রধানমন্ত্রী আসার আগেই বিজেপি কর্মীর দেহ উদ্ধার নদী থেকে

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হলদিয়া :: বৃহস্পতিবার ৯,এপ্রিল :: হলদিয়াতে প্রধানমন্ত্রীর সভার আগেই বিজেপি কর্মীর মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। হলদি নদীর পাড় থেকে মৃতদেহ উদ্ধার হয়। বাড়ির লোকের দাবি মঙ্গলবার বিকেলে বাড়ি থেকে বেরিয়ে ছিল, তারপর আর বাড়ি ফেরেনি।বুধবার বিকেলে মৃতদেহ উদ্ধার হয়। বাড়ির লোকের দাবি খুন করা হয়েছে মহাদেব বিশ্বাস কে। আর এই নিয়ে শুরু রাজনৈতিক তরজা।

বিজেপি নেতা বিশ্বনাথ ব্যানার্জি বলেন, আগামীকাল প্রধানমন্ত্রী হলদিয়ায় আসছেন। মহাদেব এলাকায় পতাকা ও ফেস্টুন লাগাছিলো। মঙ্গলবার থেকে নিখোঁজ ছিলো।

তাকে তৃণমূল আশ্রিত দুস্কৃতিরা খুন করেছে। তৃণমূল প্রার্থী তিলক কুমার চক্রবর্তী বলেন বিষয়টি আমার ঠিক জানা নেই। তবে বিজেপি লাশ নিয়ে রাজনীতি করে। আমরা বলবো খুন যেই করুক তাদের যেন শাস্তি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 5 =