নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ঘাটাল :: বৃহস্পতিবার ১৯,ফেব্রুয়ারি :: পশ্চিম মেদিনীপুর জেলা উপভোক্তা সুরক্ষা পরিষদের নির্দেশে ঘাটাল, দাসপুরের বিভিন্ন বাজার, দোকানে হানা দিল উপভোক্তা বিষয়ক দপ্তর।
পশ্চিম মেদিনীপুর জেলা ক্রেতা সুরক্ষা দপ্তর, লিগ্যাল মেট্রলজি দপ্তর, খাদ্য সুরক্ষা দপ্তর যৌথভাবে অভিযানে চালালো। জানা যায় জিনিসপত্রের গুণমান, মেয়াদোত্তীর্ণ জিনিস বিক্রি না করা, কাঁটা বাটখারা গুলি নিয়মিত রিনুউয়াল করা, এমআরপির উপর বেশি দাম না নেওয়া
বিষয়গুলি নিয়ে দোকানদারদের সতর্ক করা হয়। সরকারি নিয়ম না মানায় বেশ কয়েকজন দোকানদারকে নোটিশ করা হয়। দোকানদারদের জানানো হয় সরকারি নিয়ম না মানলে আইন মোতাবেক কড়া পদক্ষেপ নেওয়া হবে।
পরিদর্শনে উপস্থিত ছিলেন লিগ্যাল মেট্রলজির ইনেসপেক্টর পুলকেশ দাস, ক্রেতা সুরক্ষা দপ্তরের উপভোক্তা কল্যাণ আধিকারিক পুলক রায়, ঘাটাল খাদ্য সুরক্ষা দপ্তরের অফিসার ডক্টর লিপি মিদ্দা, দাসপুর খাদ্য সুরক্ষা দপ্তরের অফিসার শাশ্বতী দে প্রমূখ।

