জ্ঞানেশ কুমার কে কালো পতাকা দেখানো নিয়ে বিজেপি নেতা ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামানিকের প্রতিক্রিয়া।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: সোমবার ৯মার্চ :: জ্ঞানেশ কুমার কে কালো পতাকা দেখানো নিয়ে বিজেপি নেতা ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামানিকের প্রতিক্রিয়া। নিশীথ বলেন, যে রাজ্যে রাষ্ট্রপতিকে সম্মান দেওয়া হয় না সেই রাজ্যে জ্ঞ্যানেশ কুমার কে কি সম্মান দেবেন।

এই রাজ্যের আইন-শৃঙ্খলা পুরোপুরি ভেঙে পড়েছে। এই রাজ্যে ইমিডিয়েট রাষ্ট্রপতি শাসনের প্রয়োজন আছে। যেভাবে রাজ্য সরকার সাংবিধানিক পদের গরিমাকে নষ্ট করছে। তা সারানোর করার প্রয়োজন আছে।

SIR এ মহিলাদেরকে টার্গেট করা হয়েছে। তৃণমূলের অভিযোগ নিয়ে নিশীথের প্রতিক্রিয়া। নিশীথ বলেন, ওনাদের মাথা খারাপ হয়ে গেছে।

আগে ৫ বছর ধরে এ রাজ্যে মহিলাদের উপর যে অত্যাচার হয়েছে তার প্রায়শ্চিত্ত আগে করুন, তারপর মহিলাদের নিয়ে কথা বলবেন। মালদার মানিকচকে পরিবর্তন যাত্রা সভায় অংশগ্রহণের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 1 =