নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ঝাড়গ্রাম :: সোমবার ৯,মার্চ :: ঝাড়গ্রামে আদিবাসী সংস্কৃতির আবহে ধামসা-মাদলের তালে মাতলেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত হয়ে নিজেই ধামসা মাদল বাজালেন তিনি।
শুধু তাই নয়, সাঁওতাল গানের সুরে আদিবাসী নারীদের সঙ্গে নাচেও অংশ নেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর এই অংশগ্রহণে অনুষ্ঠানের পরিবেশ আরও উচ্ছ্বসিত হয়ে ওঠে এবং উপস্থিত মানুষের মধ্যেও দেখা যায় ব্যাপক উৎসাহ।

