নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: সাঁতরাগাছি :: রবিবার ১৫,ফেব্রুয়ারি :: টিকিট পরীক্ষক সেজে ভিন রাজ্যের মানুষদের প্রতারণার অভিযোগে গ্রেফতার দুই ভিন রাজ্যের বাসিন্দা।
সাঁতরাগছি স্টেশনে টিকিট পরীক্ষক সেজে দাঁড়িয়ে দূর পাল্লার ট্রেনে আসা মানুষের হাওড়া শিয়ালদা স্টেশন থেকে ট্রেন ধরানো ও টিকিট কেটে দেওয়ার প্রলোভন দেখিয়ে সর্বস্য লুঠ করতো দুই ব্যক্তি।
এদের বিরুদ্ধে হাওড়া, শিয়ালদহ ও সাঁতরাগাছি তে একাধিক অভিযোগ জমা পড়ে । গতকাল দুই ভিন রাজ্যের মানুষকে প্রতারণার পর থানায় অভিযোগ জমা পড়ে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে হাওড়া থানার পুলিশ মিথিলেশ কুমার ও কুমার মাহাতো কে গ্রেফতার করে হাওড়া থানার পুলিশ।
পাঁচজন অভিযুক্ত থাকলেও তিনজন পালিয়ে যেতে সক্ষম হয়। ধৃতদের আদালতে তুলে নিজেদের হেফাজতে নিয়ে বাকিদের খোঁজ চালানো হবে।

