ট্রাইবুনাল বসিয়ে ভোটাধিকারের দাবিতে নদিয়া জেলা শাসকের দপ্তরের বিক্ষোভ অর ডেপুটেশন।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কৃষ্ণনগর :: সোমবার ৩০,মার্চ :: প্রত্যেক বৈধ ভোটার কে ট্রাইব্যুনালে বসিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করার দাবি তুলে আজ নদিয়া জেলা শাসকের দপ্তরে বিক্ষোভ ও ডেপুটেশনে শামিল হলো প্রগ্রেসিভ ইন্টেলেকচুয়াল অব বেঙ্গলের সমস্ত মানুষজন।তাদের দাবি এসআইআর প্রক্রিয়ায় বৈধ ভোটার তাদের নাম বাদ দেওয়া হয়েছে। বিভিন্ন মানুষকে বিচারাধীন প্রক্রিয়ার আওতায় এনে সাপ্লিমেন্টারিতে ও তাদের নাম না ওঠায়। ট্রাইবুনাল বসিয়ে তাদের ভোটাধিকারের দাবি তুলেছে।

তাদের দাবি যে সমস্ত বৈধ ভোটার যাদের নাম কাটা গেছে ট্রাইবুনাল বসিয়ে তাদের প্রত্যেককে ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ করে দিতে হবে। আর এমনই দাবি নিয়ে আজ নদীয়া জেলা শাসকের দপ্তরে বিক্ষোভ প্রদর্শন করে নদিয়া জেলা শাসকের কাছে ডেপুটেশন জমা দেয় তারা।

বিক্ষোভকারীদের অভিযোগ, তাদের কাছে বৈধ নথি থাকা সত্ত্বেও তাদের বিচারাধীন প্রক্রিয়ার আওতায় নিয়ে আসা হয়েছে। অবিলম্বে তাদের ভোটাধিকারের সুযোগ দিতে হবে নইলে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনের সামিল হওয়ার হুমকি দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × four =