ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যুকে ঘিরে এলাকায় চাঞ্চল্য।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দেবীপুর :: বৃহস্পতিবার ১৯,ফেব্রুয়ারি :: পূর্ব বর্ধমানের দেবীপুর স্টেশন এর কাছে বুধবার রাতে রেল লাইনে মাথা দিয়ে আত্মহত্যা করলো এক ব্যক্তি। মৃত ব্যক্তির নাম কিশোর ক্ষেত্রপাল। বাড়ী দেবীপুর ষ্টেশন সংলগ্ন শসীরবাগান এলাকায়।

প্রতিবেশীরা জানাচ্ছেন, দীর্ঘ দিন ধরে তিনি রোগে ভুগছিলেন। মানসিক অবসাদের জেরেই সে চরম সিদ্ধান্ত নিতে পারে। ঘটনাস্থলে রেল আধিকারিকরা উপস্থিত হয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে গেছে। আকস্মিক এই ঘটনায় এলাকায় নেমেছে শোকের ছায়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three + two =