ঢাক নিয়ে ভোট প্রচারে বাঁকুড়ার বিজেপি প্রার্থী অমর নাথ শাখা

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: বুধবার ১৮,মার্চ :: ঢাক বাজিয়ে জমিয়ে ভোট প্রচার শুরু করে দিলেন বাঁকুড়ার ওন্দা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অমর নাথ শাখা। ওন্দা বিধানসভার নাকাইজুড়ি মোড়ে নিজের দেওয়াল লিখন করে ঢাক বাজিয়ে জমজমাট প্রচার বিজেপি প্রার্থী অমর নাথ শাখার।

এদিন দলীয় কর্মীদের নিয়ে সমানে ঢাক বাজিয়ে নাকাইজুড়ি বাজার ঘুরে পথ চলতি মানুষ ও ব্যবসায়ীদের কাছে আশীর্বাদ চাইলেন অমর নাথ বাবু। ঢাক নিয়ে প্রচার হল তৃণমূলের বিসর্জনের প্রচারে দাবি বিজেপি প্রার্থী অমর নাথ শাখার। মানুষ তৃণমূলকে বিসর্জন দেওয়ার জন্য মুখিয়ে আছে আত্মবিশ্বাসী অমর নাথ শাখা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × five =