তারাপীঠের বুধিগ্রামে ঝোপের ভিতর থেকে ১০টি তাজা বোমা উদ্ধার, চাঞ্চল্য সীমান্ত এলাকায়

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: তারাপীঠ :: সোমবার ২৩,ফেব্রুয়ারি :: বীরভূম জেলার বুধিগ্রাম এলাকায় ফের বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বীরভূম ও মুর্শিদাবাদ সীমান্তবর্তী এলাকায় বুধিগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের সংলগ্ন একটি ঝোপের ভিতর থেকে একটি ঝোলার মধ্যে ১০টি তাজা বোমা উদ্ধার হয়।

স্থানীয়দের দাবি, এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি সন্দেহজনকভাবে ঝোপের মধ্যে একটি ঝোলা ফেলে দ্রুত এলাকা ত্যাগ করে। প্রাথমিক অনুমান, কাছেই পুলিশি নাকা তল্লাশি চৌকি থাকায় দুষ্কৃতীরা বোমা নিয়ে দূরে যেতে সাহস পায়নি এবং আতঙ্কে সেগুলি ফেলে পালিয়ে যায়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় তারাপীঠ থানা-র পুলিশ। পরে বোমা নিষ্ক্রিয়কারী দলকে ডাকা হয়। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে গোটা এলাকা ঘিরে ফেলে বোমাগুলি নিরাপদে নিষ্ক্রিয় করা হয়।

এই ঘটনায় এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। কে বা কারা এই বিস্ফোরক মজুত করেছিল এবং এর পেছনে কী উদ্দেশ্য ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × four =