তীব্র রান্নার গ্যাসের সংকট, সকাল থেকেই উপভোক্তাদের লম্বা লাইন

সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: বুধবার ১,এপ্রিল :: তীব্র রান্নার গ্যাস সঙ্কট! হয়রানির , অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। এদিন পাকুরতলা সংলগ্ন একটি রান্নার গ্যাস সরবরাহকারী এজেন্সির সামনে দেখতে পাওয়া গেল উপভোক্তাদের লম্বা লাইন।

অনেকেই জানান রান্নার গ্যাস মিলছে না। সকাল থেকেই উপভোক্তাদের লম্বা লাইন। অনেকেই এই বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন। ঘটনাস্থলে আসেন মেয়র গৌতম দেব। সকলের সাথে কথা বলেন। পাশাপাশি তৃণমূলের তরফ থেকে লম্বা লাইনে দাঁড়িয়ে থাকা মানুষদের জল ও বিস্কুট দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen + 1 =