নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: রবিবার ২৯,মার্চ :: হায়দার পাড়া ৩৯ নম্বর ওয়ার্ডে তৃণমূলের দলীয় কার্যালয় উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হলো।
ডাবগ্রাম ফুলবাড়ী বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী রঞ্জনশীল শর্মা ফিতে কেটে উদ্বোধন করলেন। উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার, এছাড়া আরো বিশিষ্ট তৃণমূল নেতৃত্ববৃন্দ ও কর্মীরা।

