নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: মঙ্গলবার ৭,এপ্রিল :: তৃণমূলের দলীয় পতাকা পুড়িয়ে দেওয়ার অভিযোগ, ব্লেড দিয়ে কেটে দেওয়া হলো তৃণমূল প্রার্থীর সমর্থনে লেখা একটি ফ্লেক্স। ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা দুর্গাপুরের ৩১ নম্বর ওয়ার্ডের নেপালী পাড়া এলাকায়।
অভিযোগ সোমবার রাতে এলাকারই একটি বাড়িতে লাগানো তৃণমূলের দলীয় পতাকায় দুষ্কৃতীরা আগুন ধরিয়ে দেয়, সেই আগুন বাড়ীর জলের পাইপেও লেগে যায়, বরাত জোরে বেঁচে যায় বাড়ীর লোকজন।
ঘটনার জেরে টানটান উত্তেজনা দুর্গাপুরের নেপালি পাড়া এলাকায়। তিন নম্বর ব্লক তৃণমূল কিষান সেলের সভাপতি শেখ আজগর আলীর অভিযোগ, দুর্গাপুর পশ্চিম আসনে হার নিশ্চিত বুঝতে পেরে রাতের অন্ধকারে বিজেপি এই কাজ করছে।
অভিযোগ অস্বীকার বিজেপির। দলের দুর্গাপুর পশ্চিমের প্রার্থী লক্ষণ ঘোড়ুইয়ের পাল্টা অভিযোগ, মানুষকে বিভ্রান্ত করতে তৃণমূল এই কৌশল নিয়েছে।

