নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শান্তিপুর :: শনিবার ৪,এপ্রিল :: ভোট মানেই প্রচারের নতুন কৌশল। এবার সেই তালিকায় যুক্ত হয়েছে শাড়ি। রাজ্যের রাজনৈতিক আবহে, শাড়িতেই ফুটে উঠছে দলীয় প্রতীক আর স্লোগান। আর এই কাজেই নতুন করে প্রাণ পাচ্ছে নদিয়ার শান্তিপুরের ঐতিহ্যবাহী তাঁত শিল্প।
নদিয়ার শান্তিপুরে এখন জোর কদমে চলছে শাড়ি বোনার কাজ। কারণ সামনে ভোট, আর সেই ভোটের প্রচারের জন্যই বিশেষভাবে তৈরি হচ্ছে এই শাড়ি গুলি। প্রসঙ্গত, তৃণমূল কংগ্রেস এবং ভারতীয় জনতা পার্টি— দুই পক্ষ থেকেই এসেছে বড় অর্ডার।
শাড়ির উপর ফুটে উঠছে দলীয় প্রতীক, স্লোগান, এমনকি নেতাদের ছবিও। তাঁত শিল্পীদের দাবি, ভোট এলেই এমন বরাত আসে। তবে এবারের অর্ডার কিছুটা বেশি, ফলে বাড়তি লাভের আশায় দিনরাত কাজ করছেন তারা।
সব মিলিয়ে, ভোটের আবহে আবার চাঙ্গা শান্তিপুরের তাঁত শিল্প। এখন দেখার, এই ‘রাজনৈতিক শাড়ি’ কতটা প্রভাব ফেলতে পারে ভোটের ময়দানে। ই সমস্ত শালীর অর্ডার শুধু জেলা নয় জেলার বাইরে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসছে বলে জানান তাঁত শিল্পীরা।
সারা বছর খুব একটা চাহিদা না থাকলেও ভোটের বাজারে এই শাড়ির চাহিদায় নতুন করে প্রাণ ফিরে পেয়েছে শান্তিপুরের তার শিল্পীরা

