নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: বৃহস্পতিবার ৯,এপ্রিল :: পূর্ব বর্ধমানের বর্ধমান উত্তর বিধানসভার রায়ান ২ নম্বর পঞ্চায়েতের জামার এলাকায় এক অভিনব রাজনৈতিক দৃশ্যের সাক্ষী থাকলো সাধারণ মানুষ। তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়েই প্রচারে হাজির হলেন বিজেপি প্রার্থী সঞ্চয় দাস ।
প্রচারে এসে তিনি জানান, ক্ষমতায় এলে ১০০ দিনের কাজ চালু হবে এবং লক্ষ্মীর ভান্ডারও বন্ধ হবে না—এই বার্তাই তুলে ধরেন ভোটারদের কাছে।
অন্যদিকে, এই ঘটনাকে ঘিরে খানিকটা কটাক্ষের সুরে তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক বাগবুল ইসলাম বলেন, এতদিন বিজেপি প্রার্থী অভিযোগ করছিলেন যে তৃণমূল তাদের প্রচারে বাধা দিচ্ছে।
কিন্তু বাস্তবে দেখা গেল, তৃণমূলের দলীয় কার্যালয়েই তিনি গিয়ে ভোট চাইছেন, সৌজন্য বিনিময় করছেন—তবুও কেউ কোনও খারাপ ব্যবহার করেনি। সব মিলিয়ে, রাজনৈতিক লড়াইয়ের মাঝেও জামারে দেখা গেল ‘সৌজন্যের রাজনীতি’র এক ভিন্ন ছবি—যা নিয়ে এখন চর্চা তুঙ্গে।

