তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিধান চন্দ্র মাঝি বিস্তীর্ণ এলাকায় জোরদার নির্বাচনী প্রচার চালান।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নানুর :: সোমবার ১৩,এপ্রিল :: সোমবার সকাল থেকেই তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিধান চন্দ্র মাঝি কসবা থেকে শুরু করে শেহালা পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় জোরদার নির্বাচনী প্রচার চালান। বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগের পাশাপাশি তিনি সাধারণ মানুষের অভাব-অভিযোগ শোনেন।

তবে প্রচার চলাকালীন কসবা অঞ্চলে রাস্তার বেহাল দশা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। সংবাদমাধ্যমের সামনে সরাসরি নিজেদের অভিযোগ তুলে ধরেন তাঁরা। এই বিষয়ে তৃণমূল প্রার্থীর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বিষয়টি ইতিবাচকভাবেই গ্রহণ করেন।

বিধান চন্দ্র মাঝি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন সাধারণ মানুষের কিছু অভাব-অভিযোগ তো থাকবেই, আর সেই কারণেই আমরা মানুষের দুয়ারে দুয়ারে গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছি। উন্নয়নের কাজ নিরন্তর চলে, কিছু কাজ হয়েছে আর কিছু হয়তো বাকি আছে।

সাধারণ মানুষের যেসব দাবি বা অভিযোগ রয়েছে, সেগুলো মেটাতেই আমরা দায়বদ্ধ। আমরা মানুষের পাশে আছি এবং ভবিষ্যতে এই সমস্যাগুলো সমাধানের সবরকম চেষ্টা করব। প্রচার চলাকালীন প্রার্থীর সঙ্গে ছিলেন দলের স্থানীয় কর্মী-সমর্থকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 − 4 =