নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: চুঁচুড়া :: রবিবার ১,মার্চ :: তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা প্রার্থী তালিকা ঘিরে রাজনৈতিক মহলে তৈরি হয়েছে চমক ও কৌতূহল। এই প্রসঙ্গে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার স্পষ্ট ভাষায় বলেন,“এ তো ট্রেলার হ্যায় , পিকচার আভি বাকি হ্যায়।”
তিনি আরও ব্যাখ্যা করে বলেন, এটি কেবলমাত্র তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি-র রাজনৈতিক কৌশলের একটি ঝলক মাত্র।
আগামী দিনে বাংলা তথা গোটা দেশের মানুষ সেই ‘পূর্ণ ছবি’ দেখতে পাবেন বলেই তাঁর দাবি। এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসআইআর (SIR) তালিকার চূড়ান্ত পর্ব প্রসঙ্গেও মুখ খোলেন বিধায়ক।
তিনি জানান,চূড়ান্ত ও সম্পূর্ণ তালিকা প্রকাশের পরেই তৃণমূল কংগ্রেস দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক অবস্থান ও বিস্তারিত মতামত সকলের সামনে তুলে ধরা হবে। সব মিলিয়ে, রাজ্যসভা নির্বাচন ও এসআইআর তালিকা—দু’টি বিষয়েই তৃণমূলের পরবর্তী পদক্ষেপ নিয়ে রাজনৈতিক মহলে বাড়ছে আগ্রহ।

