তৃণমূল কংগ্রেস প্রার্থী আমিরুল ইসলামের সমর্থনে এক বর্ণাঢ্য প্রচার কর্মসূচি ও যোগদান অনুষ্ঠিত হয়

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ফারাক্কা :: সোমবার ১৩,এপ্রিল :: ২০২৬-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মুর্শিদাবাদ জেলায় রাজনৈতিক পারদ তুঙ্গে। ফারাক্কা বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী আমিরুল ইসলামের সমর্থনে এক বর্ণাঢ্য প্রচার কর্মসূচি ও যোগদান অনুষ্ঠিত হয়।

এদিনের কর্মসূচিতে নজরকাড়া উপস্থিতি ছিল ফারাক্কার প্রাক্তন বিধায়ক মইনুল হকের কন্যার, যিনি বর্তমানে তৃণমূলের হয়ে কোমর বেঁধে নির্বাচনী ময়দানে নেমেছেন। ফারাক্কা পলাশী গ্রাম, রেলকলোনি হয়ে ফারাক্কা ব্যারেজ এলাকায় একটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়।

সেখানে দীর্ঘদিনের পুরনো ও ঐতিহ্যবাহী এসিসি ক্লাবের প্রায় ৩০ জন সদস্য আনুষ্ঠানিক ভাবে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে স্বাগত জানান প্রার্থী আমিরুল ইসলাম।

যোগদান শেষে আমিরুল ইসলাম জানান “এসিসি ক্লাব খেলার মানোন্নয়ন এবং বিশেষ করে অ্যাথলেটিক্স নিয়ে অনেক কাজ করে। আজ তারা আমাদের দলে শামিল হয়েছে একটাই উদ্দেশ্যে বিজেপির বিরুদ্ধে লড়াইকে শক্তিশালী করা এবং ২০২৬ নির্বাচনে তৃণমূলের জয় নিশ্চিত করা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × four =