নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মেখলিগঞ্জ :: রবিবার ১,ফেব্রুয়ারি :: তৃণমূল সরকারের আমলে রাজ্যে লাগামহীন দুর্নীতি, নারী নিগ্রহ ও চাকরি চুরির প্রতিবাদে মেখলিগঞ্জে শাসক শিবিরে বড়সড় ধস নামল।
আজ মেখলিগঞ্জ বিধানসভার অন্তর্গত ১ নং মন্ডলের উছলপুকুরী অঞ্চলের ২১ নং বুথে তৃণমূল ছেড়ে আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা পার্টিতে (BJP) যোগ দিলেন তৃণমূলের বুথ সহ-সভাপতি হরিকান্ত বর্মন।
হরিকান্ত বাবুর নেতৃত্বে মোট ২৫টি পরিবারের প্রায় ১০০ জন ভোটার এদিন গেরুয়া শিবিরে শামিল হন। নবাগত কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে স্বাগত জানান জলপাইগুড়ি সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক দধিরাম রায় এবং মেখলিগঞ্জ ১ নং মন্ডলের সভাপতি সঞ্জীব চন্দ্র রায়।
বিজেপিতে যোগ দেওয়া কর্মীদের দাবি, বর্তমান সরকারের দুর্নীতি ও অন্যায়ের প্রতিবাদ জানাতেই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন।

