তৃণমূল জয়বাংলা বললে আমরা লুঙ্গি সামলা বলব থেকে তীব্র কটাক্ষ কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কালনা :: সোমবার ৯,মার্চ :: বিজেপির পরিবর্তন যাত্রার রথ কালনায় পৌঁছালো রবিবার রাত পৌনে আটটা নাগাদ। এরপরই নতুন বাসস্ট্যান্ড এলাকায় রাতে একটি পরিবর্তন যাত্রার সভা অনুষ্ঠিত হয়। সেই সভা থেকে কেন্দ্রীয় মন্ত্রী তথা সাংসদ সুকান্ত মজুমদার তৃণমূলকে তীব্র কটাক্ষ ছুড়ে দেন।

মঞ্চ থেকে তিনি বলেন তৃণমূল জয়বাংলা বললে আমরা লুঙ্গি সামলা বলব, ওরা বুঝতে পেরেছে ওরা কোন দেশে বাস করছে। পাশাপাশি তৃণমূল কর্মীদের পচা আলুর সাথে তুলনা করে তিনি বলেন, পচা আলু বিজেপিতে ঢুকতে দেবো না, ঝাড়াই-বাছাই করে ঢোকাবো।

যারা বিজেপিতে ঢুকতে চাইবে টাকা ফেরত দিয়ে নাকখত দিয়ে ঢুকতে হবে। পাশাপাশি তৃণমূলের কিছু গুন্ডা আছে, তারা ভয় দেখানোর চেষ্টা করছেন। আছে নাকি? ডায়েরির পাতায় লিস্ট করে রাখবেন। সমস্ত গুন্ডাদের সোজা কিভাবে করতে হয় আমাদের জানা আছে।

উল্টো টাঙিয়ে সোজা করার ব্যবস্থা করবে বিজেপি বলেও হুঁশিয়ারি তার। যদিও কালনায় কেন্দ্রীয় মন্ত্রী বি এল ভার্মার আসার কথা থাকলেও তিনি কালনার মঞ্চে যোগ দেননি রবিবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five + four =