নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: বৃহস্পতিবার ২৬,ফেব্রুয়ারি :: বিধানসভা ভোটের আগে ফের অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস। রাজ্যের মন্ত্রী তথা পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক স্বপন দেবনাথ এবং
জেলা যুব তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি রাসবিহারী হালদারের কাছে পদত্যাগ পত্র পাঠিয়ে, তৃণমূল দল ছাড়লেন পূর্ব বর্ধমান জেলা যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সুরজিৎ কর্মকার।
এর পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তার মন্তব্য, দলের নীতি আদর্শের সাথে মানিয়ে নিতে পারছিলাম না, এলাকায় একাধিক দুর্নীতি রয়েছে। দলের থেকে ব্যক্তি বড় হয়ে যাচ্ছে, নিচুতলার কর্মীদের কোন সম্মান দেয়া হচ্ছে না। গোটা দল জুড়ে চলছে এক নায়কতন্ত্র।
আর তার সাথে মানিয়ে নিতে না পারার কারণে পদত্যাগ বলে, বুধবার জানিয়েছেন তিনি। পাশাপাশি তিনি এখনই অন্য কোন দলে যোগদান করছে কিনা, সে বিষয়ে কোন মন্তব্য করতে চাননি সদ্য তৃণমূল ছাড়া যুব নেতা সুরজিৎ কর্মকার।
বিধানসভা ভোটের আগে তার এই সিদ্ধান্তে ফের মুখ পুড়লো শাসক দল তৃণমূল কংগ্রেসের।

