নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: গঙ্গারামপুর :: বৃহস্পতিবার ২৬,মার্চ :: ভোটের মুখে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে ,তৃণমূল নেতার গুলিতে আহত তৃণমূল কর্মী।
দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের ঘটনা।ঘটনায় আহত তৃণমূল কর্মী গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন।ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত তৃণমূল নেতা বাবু চৌধুরী ।
ঘটনার তদন্তে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে,গুলিবিদ্ধ হয়ে আহত তৃণমূল ওই কর্মীর নাম শিবা চৌধুরী। বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার আউট কলোনি এলাকায়।
আহতের পরিবারের অভিযোগ, গতকাল রাত্রে শিবা চৌধুরী নিজের গাড়িতে চেপে বাড়ি ফিরছিলেন,হঠাৎ SC OBC সংগঠনের গঙ্গারামপুরের টাউন সভাপতি বাবু চৌধুরী ও তার লোকেরা থানার পাশে বড় বাজারে শিবা চৌধুরীর গাড়ি আটকে শিবাকে লক্ষ করে গুলি চালায়।
ঘটনায় শিবা চৌধুরীর পেটে গুলো লেগে রক্তাক্ত অবস্থায় গাড়িতে পড়ে থাকে ।ঘটনা দেখতে পার্শ্ববর্তী লোকেরা এগিয়ে আসতেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বাবু চৌধুরী ও তার লোকজন।
এরপরেই আহত ওই তৃণমূল কর্মীকে উদ্ধার করে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানে চলছে তার চিকিৎসা।
পুরনো বিবাদের জেরেই এমন ঘটনা ঘটেছে বলে মনে করছেন অনেকেই। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় গঙ্গারামপুরের তৃণমূলের প্রার্থী গৌতম দাস। ভোটের মুহূর্তে এমন ধরনের ঘটনা কোনোভাবেই দল মেনে নেবে না বলে জানিয়েছেন তিনি।
ঘটনার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্ত তৃণমূল নেতা বাবু চৌধুরী। পুলিশ অভিযুক্তের খোঁজে বিভিন্ন এলাকায় তল্লাশি চালাচ্ছে।

