নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নৈহাটী :: শনিবার ৭,মার্চ :: নৈহাটী পুরসভার আর, বি, সি, রোডে তৃণমূল পার্টি অফিসের উল্টো দিকে একটি হার্ডওয়ার দোকানের পাশ থেকে চার টি তাজা বোমা উদ্ধার হয়েছে। ঘটনার খবর পেয়ে স্থানীয় কাউন্সিলর নীলাঞ্জন চক্রবর্তী পৌঁছে পুলিশকে খবর দেন।
দ্রুততার সঙ্গে পুলিশ এসে বোমাগুলি উদ্ধার করে নিয়ে যায়। শান্তিপূর্ন এলাকায় বোমা উদ্ধার নিয়ে আতঙ্ক ছড়িয়েছে। কাউন্সিলর নীলাঞ্জন চক্রবর্তী বলেন, ওই স্থানে কলের পাশে একটি পরিত্যক্ত টবে প্রায় ৫-৬ টি তাজা বোমা রাখা ছিল।
বড়ো ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। তার অভিযোগ ভোটের আগে এলাকায় অশান্তি পাকাতে বিজেপি এই বোমাগুলি রাখতে পারে। নৈহাটি থানার পুলিশ তদন্ত করে দেখছে।

